ধনবাড়ি উপজেলাধীন বীরতারা ইউনিয়নের ঐতিহ্যবাহী একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান , মোহাম্মদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়টি চরপাড়া গ্রামে অবস্থিত। বিদ্যালয় টি ২০০৪ খ্রি. প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টি তৎকালীন অত্র গ্রামের প্রবীন মুরুব্বী ও শিক্ষানুরাগী ব্যক্তি (মরহুম) জনাব মোঃ আব্দুল ওয়াদুদ ডাক্তারের সভাপতিত্বে এলাকার সর্বস্তরের জনগনের সহযোগীতায় সাবেক বীরতারা ইউনিয়নের ( চেয়ারম্যান ) জনাব মোঃ শফিকুল ইসলাম (শফি) এর সার্বিক প্রচেষ্ঠায় মোহাম্মদ আলী বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । বিদ্যালটিতে জনাব মোঃ শাহজাহান আলী মন্টু তার একক অনুদানের মাধ্যমে তার পিতা (মরহুম) জনাব মোহাম্মদ আলী নামে বিদ্যালয়টি নামকরন করে একক দাতা হিসেবে রয়েছেন। বিদ্যালয়টি সকলের সর্বাত্নক সহযোগীতায় ০৯-০২-২০১৫ খ্রি. প্রাথমিক পাঠদানের স্বীকৃতি লাভ করে ।
জাতীয় পতাকা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।
বিস্তারিত